Header Ads

test

*ইত্যাদি* Reflection of light in darkness.

*ইত্যাদি* Reflection of light in darkness
*ইত্যাদি* Reflection of light in darkness



দর্শকগণ একটি নতুন ইত্যাদির জন্য অপেক্ষায় ছিলো বহুদিন ধরে। 
সব বাধাকে অতিক্রম করে হাজারো দর্শকের উপস্থিতিতে হানিফ সংকেত পরিচালনা করলেন করোনাকালীন সময়ের প্রথম পর্ব।

 

রাজশাহী পর্ব দিয়ে শুরু হলো প্রথম পর্ব। সবার মুখে ছিল ইত্যাদি লেখা মাস্ক এবং প্রত্যেকে নিরাপদ দূরত্বে বসে ছিলেন।এবারের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে,যা বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রথমেই ছিলো রাজশাহী কে নিয়ে চমকপ্রদ তথ্যবাহী একটি প্রতিবেদন।সেখানে জানা যায় রেশম বস্ত্র তৈরির সংক্ষিপ্ত ইতিহাস। 
এই পর্ব দিয়েই দর্শকগণ প্রথম দেখলেন পুলিশের নৃত্য, যা ছিলো অকল্পনীয় এবং সেখানে প্রায় দেড়শতাধিক পুলিশ অংশ নেয়।পুলিশ একাডেমির বক্তব্য ছিলো অনুসরণ করার

মতো।পুলিশের জনহিতকর কাজকে স্যালুট জানিয়ে তিনি বলেছিলেন "পুলিশের কার্যক্রম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না কিন্তু স্রস্টার খাতায় লেখা থাকবে" যা পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে ইত্যাদির প্রতিটি প্রতিবেদন হয় অনেক তথ্যবহুল এবং শিক্ষনীয়, এবারের প্রতিবেদনটাও তার ব্যতিক্রম নয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো অনেক তথ্যবহুল ও শিক্ষনীয় প্রতিবেদন।

বগুড়ার সোনাতলার জাহিদুল ইসলাম যিনি ৫০০ সাঁকো নির্মাণ করেছেন,দর্শকগণ বিমোহিত হয়েছে তার কার্যক্রম দেখে।শমেস ডাক্তার এবং তার স্ত্রীর তৈরি এতিমখানা, যেটি মানবকল্যানে নিয়োজিত এবং মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। শকুন নিয়ে রিপোর্ট টি ছিলো বর্তমান সময়পযোগী।
অনুষ্ঠান টির শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো নানাবিধ রিপোর্ট যা মানুষকে অনুপ্রাণিত করবে মানবসেবায় আত্মনিয়োগ করতে।

করোনাকালীন সময়ে হাজারো দর্শক নিয়ে এক অনন্য, অনবদ্য,অসাধারণ ইত্যাদি উপহার দেওয়ার জন্য হানিফ সংকেত কে এবং তার পুরো টিমকে আমরা সাদুবাদ জানায়।

No comments