Header Ads

test

অর্থনীতি শর্ট প্রশ্ন উত্তর। Part : 2

 

অর্থনীতি শর্ট প্রশ্ন উত্তর। Part : 2


১: উপযােগ কি?


উত্তর : কোন দ্রব্যের মধ্যে মানুষের অভাব পুরণের যে ক্ষমতা থাকে তাকে উপযােগ বলে।


২: উপযােগ পরিমাপের একক কি? ⤵️

উত্তর : উপযােগ পরিমাপের একক ইউটিল।


৩: উপযােগ হলাে কোনাে দ্রব্যের সেই শুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পুরণ করতে পারে।"-উক্তিটি কার?

⤵️

উত্তর : "উপযােগ হলাে কোনাে দ্রব্যের সেই শুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।"-উক্তিটি

অধ্যাপক মার্শাল-এর.


৪: মােট উপযােগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযােগ কত?⤵️

উত্তর : মােট উপযােগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযােগ ঋণাত্মক হয়।


৫: প্রত্যক্ষ উপযােগ অপেক্ষক কি?⤵️

উত্তর : কোন উপযােগ অপেক্ষক যদি উপযােগের স্তর দ্রব্যের পরিমাণের উপর সরাসরি নির্ভরশীল দেখানাে হয়,

তবে তাকে প্রত্যক্ষ উপযােগ অপেক্ষক বলে।


৬: পরােক্ষ উপযােগ অপেক্ষক কি?⤵️

উত্তর : কোন দ্রব্যের উপযােগ যদি সরাসরি দ্রব্যের সাথে সংশ্লিষ্ট না হয়ে এর দাম ও ভােক্তার আয়ের মাধ্যমে

সংশ্লিষ্ট হয় তবে তাকে পরােক্ষ উপযােগ অপেক্ষক বলে।


৭: প্রান্তিক উপযােগকে সুত্রাকারে কিভাবে লিখে?⤵️

উত্তর : প্রান্তিক উপযােগ =

ভােগের পরিবর্তন 


৮: কোন দ্রব্যের ভােগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযােগ পাওয়া যায় তাকে কি বলে? 

⤵️

উত্তর : কোন দ্রব্যের ভােগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযােগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযােগ বলে।


৯: প্রান্তিক উপযােগ কি?⤵️

উত্তর : অতিরিক্ত এক একক দ্রব্য ভােগের ফলে যে অতিরিক্ত উপযােগ পাওয়া যায় তাকে গ্রান্তিক উপযােগ বলে।



১০: তারল্য ফাঁদ কি?⤵️

উত্তর তারল্য ফাদ এমন একটি অবস্থা মেখানে প্রকৃত সুদের হার শুন্যের কাছাকাছি পৌছে এবং প্রকৃত সুসের হ

কমিয়ে বিনিয়ােগ বৃদ্ধি সম্ভব হয় না।


১১: অয়েলার তত্ত্বের মূল বক্তব্য কী?⤵️

উত্তর । অয়েলার তত্ত্বের মূল বক্তব্য হলাে প্রতিটি উপকরণকে প্রান্তিক উৎপাদনের সমান পারিশমি ে

উপযােগ নিঃশেষ হবে।


১২: বাজেট সমীকরণটি লেখ।⤵️

উত্তর। বাজেট সমীকরণটি হলাে PX + P, Y = M


১৩: বাজেট রেখার ঢাল কি?⤵️

উত্তর : বাজেট রেখার ঢাল হলাে দুটি দ্রবে্যের দামের অনুপাত।


১৪:বাজেট রেখা কি?⤵️

উত্তর । যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের দাম এবং তােকতার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ শ

তাকে বাজেট রেখা বলে।


১৫: গিফেন দ্রব্য কাকে বলে। ⤵️

উত্তর : যেসব দ্রব্যের আয় প্রভাব সণাত্মক এবং বিকল্প প্রভাবের চেয়ে বড় তাদেরকে গিফেন দ্রব্য বলে।


১৬: নিকৃষ্ট প্রব্য কি?⤵️

উত্তর : ভােক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট প্রব্য বলে।


১৬:স্বাভাবিক পণ্য কি?⤵️

উত্তর : আয় বাড়লে যে সকল পণ্যের ভােগের পরিমাণ বাড়ে তাকে স্বাভাবিক পণ্য বলে।


১৭: পরিপুরক দ্রব্য কি?⤵️

উত্তর : যে দ্রব্য একটি ছাড়া অপর দ্রব্যটি ব্যবহার অনুপযােগী হলাে তাকে পরিপূরক দ্রব্য বলে। যেমন-কলম ও কালি।


১৮: বিকল্প দ্রব্য কি?⤵️

উত্তর : নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে একটি পদ্রব্যের পরিবর্তে অপরটি ব্যবহারের সুযােগ থাকলে সেই ধরনের দ্রব্যকে বিকল্প দ্রব্য বলে।


১৯: গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার সম্পর্ক কি রূপ?⤵️

উত্তর : গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার সম্পর্ক সমমুখী।


২০: আয় প্রভাব + পরিবর্তক প্রভাব = কি?⤵️

উত্তর : আয় প্রভাব + পরিবর্তক প্রভাব = দাম প্রভাব।


২১: হীরক পানি ধাঁধার সমাধান কি? ⤵️

উত্তর : অধ্যাপক মার্শাল কোনাে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক উপযােগের অবদান হেতু হীরক ও পানির

ধাঁধার যে সমাধান দিয়েছেন তাকেই মূলত হীরক পানি ধাঁধার সমাধান বলে।



২২:এনজেল রেখা কি?⤵️

উরে। যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট আর্থিক আয়ের ক্ষেত্রে ভারসাম্য দ্রব্য ক্রয়ের পরিমাণ প্রকাশ পায়, তাকে

এনজেল রেখা বলে।


২৩: ICCকাকে বলে

অথবা, আয় তােগ রেখা কি?⤵️

উত্তর । যে রেখার বিভিন্ন বিন্দু আর্থিক আয়ের পরিবর্তনের ফলে ভারসাম্যের তথা ভােগের পরিবর্তন নির্দেশ করে

তাকে আয় ভােগ রেখা বাICC বলা হয়।

To Be Continue...

No comments