শশাঙ্কের শাসনামলে বাংলা
![]() |
| শশাঙ্কের শাসনামলে বাংলা |
খ্রিস্টিয় ৬শতকের শেষের দিকে বাংলার পশ্চিম ও উত্তরাঞ্চলের অংশবিশেষের পরবর্তী গুপ্তশাসকদের অধীনে গৌড় রাজ্যের উদ্ভব হয়।
৬ শতকের শুরুর দিকে শশাঙ্ক গৌড়ের ক্ষমতা দখল করেন।মগধ তার রাজ্যের অংশ ছিলো।
জানা যায়, শশাঙ্কই বাংলার প্রথম কোনো রাজা যে কিনা তার ভৌগলিক সীমানা অতিক্রম করে বাংলার বাইরে বহুদূর পর্যন্ত আধিপত্য বিস্তার করেন। তিনি একটি উত্তর ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেন।এবং হর্ষবর্ধনের মতো একজন পরাক্রমশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেকে এবং গৌড় সাম্রাজ্যকে অক্ষুন্ন রাখেন।এমন একজন প্রতিপক্ষের সংগে প্রতিদ্বন্দিতা করে নিজের অস্তিত্ব কে অক্ষুন্ন রাখা শশঙ্কের পক্ষে কম গৌরবের কথা নয়।
বাংলার একজন রাজার পক্ষে উত্তর ভারতের রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত হওয়া তার সামরিক শক্তির পরিচায়ক। তাই শশাঙ্ককে বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা বলতে কোনো প্রকার দ্বিমতের কোনো অবকাশ নেই।তিনিই বাংলার ইতিহাসে প্রথম বারের মতো উত্তর ভারতে প্রাধান্য প্রতিষ্ঠায় আক্রমনাত্মক প্রয়াস চালান।এদিকে তিনি পরবর্তীকালের পাল বংশীয় রাজা ধর্মপাল ও দেবপালের আক্রমণাত্মক উত্তর ভারতীয় নীতির অগ্রদূত। পপশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে ছয় মেইল দক্ষিণ -পশ্চিমে অবস্থিত রাঙামাটি কে তার রাজধানী কর্ণসুবর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।

Post a Comment