Header Ads

test

নাসার পানির কণা আবিষ্কার____NASA discovers water particles

নাসার পানির কণা আবিষ্কার____NASA discovers water particles.
নাসার পানির কণা আবিষ্কার____NASA discovers water particles.



 নাসা নিশ্চিতভাবে জানিয়েছে যে, পৃথিবী থেকে আমরা তার যে উপগ্রহ অর্থাৎ চাঁদের যে দিকটা দেখতে পাই,তার সারফেস লাইনে পানির কণার অস্তিত্ব রয়েছে।


তাদের এই আবিস্কার চাঁদের মাটিতে তাদের যে ঘাটি গড়ার স্বপ্ন রয়েছে সেটার আরো শক্ত ভিত গড়ে দিলো

নাসার এক পরিচালক বলেন "আমরা অনেক আগেই আভাস পেয়েছিলাম,চাঁদের উপরিভাগের যেই অংশে সূর্যের আলো পড়ে সেই অংশে পানি থাকলেও থাকতে পারে।কিন্তু এখন আমরা জানতে পেরেছি সত্যিই চাঁদের মাটিতে পানি আছে"।

Nature Astronomy নামে এক সাময়িকীতে এই আবিস্কারটির কথা জানিয়েছেন ★সোফিয়া★-- স্ট্রাটোস্ফেরিক অব্জারভেটরি ফর ইনফ্রারেড এস্ট্রোনমি 

পানির কণাতে অর্থাৎ পানির অনুতে ২টি হাইড্রোজেন এবং ১টি অক্সিজেনের পরমাণু রয়েছে বলে জানা যায়।*সোফিয়া* বলছে এর আগেও তারা চাঁদ থেকে কিছু হাইড্রোজেনের অস্তিত্ব পেয়েছিলো।কিন্তু তখনও সেটা পানির আকারে ছিলো কিনা স্পষ্ট হয় নি।
তবে এবার উপগ্রহ চাঁদের দক্ষিণ গোলার্ধে একটি জ্বালামুখ থেকে পানির অস্তিত্ব পাওয়া গেছে যার নাম দেওয়া হয়েছে ""ক্লাভিয়াস""

মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস সেন্টারের ফেলো কেসি হনিবল জানিয়েছেন,তাদের ডেটা থেকে দেখা যায় ১ঘনমিটার মাটি থেকে প্রায় ১২আউন্সের একটা বোতলের সমপরিমাণ পানি আছে
সে হিসেবে তুলনা করে বলা যায়, সাহারা মরুভূমিতে যে পরিমাণ পানি আছে তার পরিমাণও চাঁদের মাটিতে থাকা পানির ১০০গুন।

No comments