Header Ads

test

অর্থনীতি শর্ট প্রশ্ন ও উত্তর। Part 1

top10 mcq প্রশ্ন ও উত্তর,top ten mcq প্রশ্ন ও উত্তর,অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর|,on line class2020 Economics প্রশ্ন ও উত্তর,গুরুত্বপূর্ণ ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর,শর্ট প্রশ্ন, 
অর্থনীতি শর্ট প্রশ্ন ও উত্তর। Part 1

 #অর্থনীতি কাকে বলে?

   ★অধ্যাপক এল.রবিন্স বলেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য  দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে। 


#অভাব কাকে বলে?

   ★দৈনন্দিন জীবনে ভালভাবে বেঁচে থাকার জন্য মানুষ যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রীর প্রয়োজন অনুভব করে তাকে অভাব বলে।

#সম্পদ কাকে বলে?

    ★মানুষের অভাব মেটানোর ক্ষমতাসম্পন্ন যে সব দ্রব্যের যোগান সীমাবদ্ধ, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা আছে তাকে সম্পদ বলে।

#অর্থনৈতিক সমস্যা কাকে বলে?

   ★সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসকে অর্থনীতি কেন্দ্রিক সমস্যা বলে।

#দুষ্প্রাপ্যতা কাকে বলে?

   ★সম্পদের স্বল্পতা বা অভাব পূরণের উপকরণের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে।

#নির্বাচন কাকে বলে?

   ★দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে কোন কোন গুরুত্বপূর্ণ অভাব গুলো আগে পূরণ করা হবে তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করাকে নির্বাচন বলে।


@সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো তিনটিঃ
১-কী উৎপাদন করা হবে।
২- কার জন্যে উৎপাদন করা হবে।
৩- কীভাবে উৎপাদন করা হবে।

#উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?

  ★উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে ২টি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করা হয়।

#সুযোগ ব্যয় কাকে বলে?

   ★কোনো একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন যতোটুকু ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে।

#অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে?

   ★যে সকল প্রতিষ্ঠানগত কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।


#ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে?

  ★ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের উপর ব্যক্তিমালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। 

@ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় উদ্যোগ গ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকে বলে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাকে স্বাধীন উদ্যোগের অর্থনীতি বলা হয়।

#দাম ব্যবস্থা কাকে বলে?

   ★ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে অদৃশ্য হস্ত বিভিন্ন ব্যক্তির কর্মপ্রচেষ্টাকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে তাকে দাম ব্যবস্থা বলে।

@To be continue... 
   

No comments