কুইন্স ভিক্টোরীয়া সিরিজ। পর্ব: ০১
![]() |
| Queen Victoria Series. Episode: 01 |
| Queen Victoria Series. Episode: 01 |
বৃটিশ সূর্য কখনো অস্তমিত হয় না। এই কথার প্রচলন হয়েছিলো কখন তা আমরা হয়তো অনেকে জানি,হ্যা এই কথার প্রচলন হয়েছিলো বৃটিশ রানী ভিক্টোরিয়ার সময়। শুধু ইতিহাসের বিখ্যাত রাণী না বিখ্যাত নারীদেরও একজন তিনি। তার সময়ে বৃটেনে অভাবনীয় পরিবর্তন এসেছিলো। গণতন্ত্রের কলে যখন রাজতন্ত্র বিলুপ্তির পথে তখন এই রাণীই রাজতন্ত্রকে উদ্ধার করেছিলেন। ভারত,,যাকে বৃটেনের সমৃদ্ধ উপনিবেশ বলা হয়,সেই ভারতেরও সম্রাজ্ঞী ছিলেন তিনি।
১৮৩৭ সালের ২৮শে জুন, যখন তার বয়স মাত্র ১৮ তখন তিনি রাজসিংহাসনে বসেন। এই অল্পবয়সী রাণীর রাজসিংহাসনে আরোহণের ঘটনার সাক্ষী হতে প্রায় ৪লাখের মতো মানুষের সমাগম হয়েছিলো। মৃত্যুর আগে ৬৩ বছর ধরে তিনি শাষন করে গেছেন। এটাই ছিলো তখনকার সময়ে কোনো রাণীর সবথেকে বেশি সময় ধরে বৃটেন শাষণ করার ঘটনা। বর্তমান সময়ে অবশ্য রাণী দ্বিতীয় এলিজাবেথ তার সময়কে অতিক্রম করে ফেলেছেন।
রাণী ভিক্টোরীয় যে সময়ে সিংহাসনে বসেন সেই সময়ে বৃটেনের রাজনীতিতে বাকিংহাম প্যালেসের ভূমিকা ঠিক কি হবে তা নিয়ে সকলে সংশয়ে ছিলো।
রানীর চাচারা রাজসিংহাসনে বসে অর্থের অপচয় করার জন্য চারিদিকে কুখ্যাতি কুড়িয়েছিলো। এতটাই খারাপ অবস্থার সময় পার করছিলো বৃটেনবাসি, যে বৃটেনের অস্তিত্ব পরবর্তিতে টিকে থাকবে কি না সেটা না একরকম সংশয় তৈরী হয়েছিলো।
কিন্তু ভিক্টোরীয় রানী হওয়ার পর তার রাজ পরিবারের উপর মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়েছিলো, জনকল্যাণ মূলক কাজের মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরয়ে আনেন।এই রাণীর হাত ধরেই বৃটিশ গণতন্ত্রে রাজ পরিবারের যে ভূমিকা ছিলো সেটা নতুন ভাবে নির্ধারিত হয়। মাত্র ★চার ফুট এগারো ইঞ্চির★ এই নারীই ছিলো পুরো বৃটিশসাম্রাজ্যের খুটির মতো। রানী ভিক্টোরীয়ার আমলেই গোটা বৃটেনে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্টিত হয় যার মূলমন্ত্র হলো সংবিধান।
কুইন্স ভিক্টোরীয়ার শাষন টি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে ভিক্টোরীয় যুগ হিসেবে।একমাত্র তার সময়েই বৃটেনের সংস্কৃতিতে নাটকীয় পরিবর্তন আসে। তার সমসাময়িক সময়ে আসবাবপত্র,পোশাক, দালানকোঠা ইত্যাদি সর্বক্ষেত্রে ★ভিক্টোরীয়★ বিশেষণটি ব্যবহৃত হতে থাকে।
রানী ভিক্টোরীয়ার সময়ে যে উল্লেখযোগ্য পরিবর্তন আসে সেটা হলো বৃটিশ সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি। বৃটিশ সূর্য কখনো অস্তমিত হয় না। এই কথাটির প্রচলনও তার সময়ে হয়েছিলো। বিজ্ঞান, শিল্পায়ন, প্রযুক্তি, রেলগাড়ির প্রসার,বৃটেনে পাতাল রেল সবকিছুর অগ্রগতি রানী ভিক্টোরিয়ার সময়েই হয়েছিলো।
TO BE continue....

Post a Comment