লাল কাঁঠাল, ভিয়েতনামের লাল রঙের কাঁঠাল চাষ।
![]() |
| লাল কাঁঠাল, ভিয়েতনামের লাল রঙের কাঁঠাল চাষ। |
ভিয়েতনামের এই লাল কাঁঠালে কোনো আঠা, ভোঁতা বা ছোঁবড়া পর্যন্ত নাই। এই কাঁঠাল গুলো সাধারণত কোয়া বা কোষে ভর্তি থাকে। তবে ভিয়েতনাম গোলাপি রঙের আরও রকটি কাঠালের জাত আবমুক্ত করেছে। আমাদের দেশীয় কাঁঠালের থেকে এইসব কাঁঠালের দাম সাধারণত ৩-৪গুন বেশি। এই ধরণের কাঁঠাল চাষের অন্যতম সুবিধা হলো বাগানে খরচ কম আবার লাভ বেশী।ভিয়েতনামের এই লাল রঙের কাঁঠালের যে বারোমাসি জাতটা আছে সেটি লাগানো হলে অসময়ে কাঁঠাল পাওয়া যায় যার কারণে প্রচুর লাভবান হওয়া যায়।
ভিয়েতনামের লাল কাঁঠাল লাগানোর নিয়ম👎👎
জমি নির্বাচন ও তৈরিকরণ
সাধারণত বৃষ্টির পানি জমে না এমন মাঝারি ও উঁচু, পানি নিষ্কাশনযোগ্য জমি এই কাঁঠাল লাগানোর সর্বোত্তকৃষ্ট জমি। যদি আমরা ছাদে বা টবে বা ড্রামে এই গাছের চারা লাগাতে চাই তাহলে মোটামুটি মাঝারি অথবা বড় মাপের একটি ড্রামে প্রয়োজনীয় সার মাটি দিয়ে চাষের উপযোগী করে এর চারা রোপন করা যেতে পারে।
চারা তৈরী
আমরা সাধারণত জানি যে, কাঁঠালের বীজ থেকে এর চারা তৈরী করা যায়। এই লাল কাঁঠাল ও তার ব্যতিক্রম নয়। তবে কলম করা চারা থেকে আরো ভালো গলন পাওয়া যায়। বিভিন্ন ধরনের কলম আছে যেমন, গুটি কলম, চোখ কলম, ডাল কলমের মাধ্যমে এর চারা তৈর্যি করা যায়। তাছাড়া ও বিভিন্ন নার্সারি থেকে উন্নতমানের চারা সংগ্রহ করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে যে দোকানী কি আপনাকে ভালো কলম দিচ্ছে নাকি খারাপ কলম দিচ্ছে।
চারা রোপন
বসতবাড়ির আশেপাশে পতিত জায়গায়,পুকুরপাড়ে বা অন্য কোনো জায়গায় বাগান তৈরী করে বাণিজ্যিক উদ্দেশ্য চারা রোপন করা যেতে পারে। সব সময় খেয়াল রাখতে হবে যে, আমরা যে চারাটি লাগাবো সেটি যেনো সুস্থ সবল ও রোগমুক্ত চারা হয়। মধ্য জ্যেষ্ঠ্য থেকে মধ্য শ্রাবণ মাসে লাগানো যায়। প্রতিগি গাছের দূরত্ব ১২-১৪ মিটার রাখলে ভালো হয়।
ফল আহরণ
এই লাল কাঁঠালে ফুল থেকে মুচি আসার পর, সেক মুচি থেকে কাঁঠাল বড় হয়ে পুরোপুরিভাবে পরিপক্ব হতে ১২০-১৬০ দিন সময় লাগে।

Post a Comment