ইচ্ছাটা ছিলো গভীর
তোমার সাথে পরিচয়ের সময়টা যদিও কম ছিলো
ভালোবাসার ইচ্ছা টা ছিলো গভীর
তোমার সাথে দেখা হওয়ার সময়টা যদিও কম ছিলো
আপন করে নেওয়ার ইচ্ছাটা ছিলো গভীর
তোমাকে জানার সময়টা যদিও কম ছিলো,
সুখে-দুঃখে তোমার পাশে থাকার ইচ্ছাটা ছিলো গভীর
তোমার প্রেমিক হওয়ার সময়টা যদিও কম ছিলো
বর হয়ে আজীবন পাশে থাকার ইচ্ছাটা ছিলো গভীর
*তুমি চেয়ে আছো তাই আমি পথে হেটে যায়
যেতে যেতে বহুদূর, বহুদূর যেতে চাই।
*এ-ই রঙিন প্রেমের শহরে, আমি তোকে সেই
সাদাকালো দিনের ভালোবাসায়ই রাখবো।
*তোমার শহরের প্রতিটা দেয়াল জুড়ে লিখে দিতে চাই
আজ আমার মন ভালো নেই,তোমাকে ভীষণ প্রয়োজন
*মনটা যেনো আজ পাখির ডানা
হারিয়ে যেতে তাই নেই মানা
*আমার পৃথিবীতে শুধুই অন্ধকারের বাস
*একদিন সবাইকে চলে যেতে হবে,সুতরাং হয় পড়ার মতো কিছু লিখে যাও নয়তো ইতিহাস লেখার মতো কিছু করে যাও
*জীবনটা আবার প্রথম থেকে শুরু হলেই ভালো হতো
ভুলগুলো সব শুধরে নিতে পারতাম
![]() |
| ইচ্ছাটা ছিলো গভীর |
*জীবন এক বিরক্তিকর অধ্যায়,
তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি
আছো ভেবে পাতা উল্টায়।

Post a Comment