অর্থনীতি শর্ট প্রশ্ন-উত্তর: Part-3
![]() |
| অর্থনীতি শর্ট প্রশ্ন-উত্তর: Part-3 |
নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যাবস্থা কাকে বলে?👇
👉নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যাবস্থা হলো এমন একটি অর্থব্যাবস্থা যেখানে উতপাদনের উপকরনের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে না এবং ব্যাক্তির ইচ্ছামতো কর্মকান্ড পরিচালিত হয় না এবং দেশের সকল সম্পদ রাষ্ট্রিও মালিকানায় থাকে তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে।
মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে?
👉ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রনে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে মিশ্র অর্থব্যাবস্থা বলে।👇
ইসলামি অর্থনীতি কাকে বলে?👇
👉পবিত্র কোরআন ও সুন্নাহ তথা ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে ইসলামি অর্থনীতি বলে।
ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?👇
👉অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অর্থনৈতিক আচরণ বিশ্লেষন করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি।
সামষ্টিক অর্থনীতি কাকে বলে?👇
👉অর্থনীতির যে শাখায় একটি অর্থব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষন করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি।
উপযোগ কাকে বলে?👇
👉কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণ কারার ক্ষমতাকে উপযোগ বলে।
ভোগ কাকে বলে?👇
👉ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে।
ভোক্তা কাকে বলে?👇
👉যে ব্যক্তি কোনো দ্রব্য ভোগ করে তাকে ভোক্তা বলে।
উৎপাদক কাকে বলে?👇
👉যে ব্যক্তি কোনো কিছু উৎপাদন করে তাকে উৎপাদক বলে।
মোট উপযোগ কাকে বলে?👇
👉কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে।
প্রান্তিক উপযোগ কাকে বলে?👇
👉কোনো দ্রব্যের অতিরিক্ত একক পরিবর্তনের ফলে মোট উপযোগেত যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে?👇
👉কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তখন ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাশ পেতে থাকে। উপযোগের এ-ই বিধি কে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।
চাহিদা কাকে বলে?👇
👉কোনো ব্যক্তি যখন একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বুভিন্ন পরিমাণ ক্রয় করার জন্য প্রস্তুত থাকে তখন তাকে চাহিদা বলে।
To Be Continue...

Post a Comment